Web Analytics

ইরান যুদ্ধে রাশিয়াকে জড়াতে না করার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হওয়ার পর এই সতর্কবার্তা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি এই ফোনালাপকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার জন্য ‘কড়া বার্তা’ হিসেবে বর্ণনা করেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথ জানিয়েছেন এই ফোনালাপ ইউক্রেন যুদ্ধে কিছুটা শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। তিনি আরও বলেন, ফোনালাপে রাশিয়াকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যেন তারা ইরান যুদ্ধে জড়িত না হয়। এর আগে সিএনএন জানিয়েছিল, রাশিয়া মার্কিন সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তেল রপ্তানিতে বাধা দিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার হুমকি এসেছে।

11 Mar 26 1NOJOR.COM

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইরান যুদ্ধে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।