Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তর নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

ব্রিফিংয়ে হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর প্রসঙ্গটি বাংলাদেশ-ভারত সম্পর্কসংক্রান্ত আলোচনার মধ্যে উঠে আসে। জয়সওয়াল আসামিদের বর্তমান অবস্থান হিসেবে ভারতীয় হেফাজতের কথা উল্লেখ করলেও হস্তান্তর প্রক্রিয়া, তদন্তের অগ্রগতি বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনো বিস্তারিত জানাননি।

একই ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের কথাও বলেন। তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়টিও তিনি তুলে ধরেন।

11 Aug 26 1NOJOR.COM

হাদি হত্যা মামলার দুই আসামি হস্তান্তরকে আইনি বিষয় বলেছে ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।