ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এই পরিস্থিতিতে ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে ভূমধ্যসাগরে অবস্থিত লেভিয়াথান গ্যাসক্ষেত্রে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করেছে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইসরাইলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র।
প্রতিবেদন অনুযায়ী, বছরে প্রায় ২১ বিলিয়ন ঘনমিটার উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যে গ্যাসক্ষেত্রটির সম্প্রসারণ কাজ চলছিল। মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের রপ্তানি চুক্তির অংশ হিসেবেই এই প্রকল্প পরিচালিত হচ্ছিল। শেভরনের মুখপাত্র জানিয়েছেন, লেভিয়াথান ও তামার গ্যাসক্ষেত্রে তাদের স্থাপনাগুলো নিরাপদ রয়েছে।
উৎপাদন বন্ধ রাখার নির্দিষ্ট কারণ বা পুনরায় চালুর সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরান হামলার পর ইসরাইলের লেভিয়াথান গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ করল শেভরন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।