আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ ধর্মীয় বিশ্বাস, বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণেই বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের পক্ষে সামরিক বা অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়, তবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অবদান রাখা যেতে পারে। তাঁর মতে, বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও কূটনৈতিক অবস্থান থেকে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠন, গবেষণা, লেখালেখি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, মোহায়মিনুল হাসান রিয়াদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী নেতারা।
গাজায় সহিংসতা জ্বালানি ও ভূরাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের ফল বলে মন্তব্য মাহমুদুর রহমানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।