Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন খাতের অংশ হিসেবে এই প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা হবে ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকদের ২৫ হাজার টাকা। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অপরিবর্তিত রেখে ২০ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তানদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের আর্থিক নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেটে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ এবং ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

12 Jun 26 1NOJOR.COM

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।