Web Analytics

সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে। এতে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার, ১১ অক্টোবর পরিপত্রটি জারি করে। পরিপত্রে জানানো হয়, এ বিষয়ে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে দিবস পালনে সংযমের কথা বলা হয়েছে। সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে।

কোনো সপ্তাহ পালনের অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচিতে অফিসের কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে; আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিন বা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে। সরকারি ব্যয় সাশ্রয়ে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস একই তারিখে একত্রে পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

12 Oct 26 1NOJOR.COM

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।