বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চায়, যা বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। এখন সময় এসেছে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। ফখরুল অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচন প্রতি পাঁচ বছরে একবার হয় এবং ভোট একটি আমানত। তাই এমন প্রার্থীকে ভোট দিতে হবে যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং এই দায়িত্বের অপব্যবহার করবেন না।
ঠাকুরগাঁওয়ে সভায় মির্জা ফখরুলের অভিযোগ, একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়