Web Analytics

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

বিবৃতিতে এনসিপি অভিযোগ করে, দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতায় এই সহিংস ঘটনা ঘটেছে বলে তারা মনে করে। দলটির দাবি, বিরোধী রাজনৈতিক দল ও নেতারা আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। এনসিপি আরও দাবি করে, সরকারি দলের সংসদ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন।

এনসিপি নেতারা অবিলম্বে তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছে দলটি।

20 Nov 26 1NOJOR.COM

এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্ত চেয়েছে এনসিপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।