Web Analytics

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক যুবলীগ নেতা নুরুল ইসলাম ও সজিবকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. শাহরিয়ার ইমতিয়াজ সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন, পরিকল্পনাকারী শনাক্ত ও গ্রেপ্তার এবং বিস্ফোরক উদ্ধার করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে সোমবার রাতে এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজিবকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুই সাংবাদিকসহ কয়েকজনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

07 Jul 26 1NOJOR.COM

সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলায় দুই সাবেক যুবলীগ নেতা রিমান্ডে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।