ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক অর্থনীতি গুরুতর মন্দার মুখে পড়তে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত, তবে পরিস্থিতি দুই ধরনের চরম পরিণতির দিকে যেতে পারে।
ফিঙ্কের মতে, যদি সংঘাত দ্রুত সমাধান হয় এবং ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুনরায় গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থার নিচে নেমে যেতে পারে। অন্যদিকে, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম দীর্ঘ সময় ১০০ ডলারের ওপরে থেকে ১৫০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলবে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ব্ল্যাকরক প্রায় ১৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে এবং বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে বিবেচিত।
তেলের দাম ১৫০ ডলারে উঠলে বৈশ্বিক মন্দার আশঙ্কা জানালেন ল্যারি ফিঙ্ক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।