Web Analytics

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জাতীয় সংসদে বলেছেন, দেশে কোনো ‘মব কালচার’ থাকবে না। তিনি আরও সতর্ক করে বলেন, দাবী আদায়ের নামে সড়ক অবরোধের মতো কর্মসূচি আর অনুমোদন দেওয়া হবে না। সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা তার প্রশ্নে অতীতের গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ২৫০ থেকে ৩০০ জনেরও বেশি মানুষ মবের হাতে নিহত হয়েছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ের পরিসংখ্যান তার কাছে নেই, তবে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো মব ঘটনার খবর নেই। তিনি উল্লেখ করেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, কিছু সংগঠিত অপরাধ রয়েছে যার বিরুদ্ধে মামলা ও তদন্ত চলছে।

মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবী জানানো যাবে, তবে মহাসড়ক অবরোধ করে দাবী আদায়ের প্রবণতা আর সহ্য করা হবে না।

30 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশে মব কালচার ও সড়ক অবরোধ বন্ধে কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।