Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছে, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিস্থিতি স্থায়ীভাবে বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগর এলাকায় ইরান যে নতুন ব্যবস্থা চালু করতে চায়, তা বাস্তবায়নে তারা সামরিক প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে ইরানের পার্লামেন্টারি কমিটি একটি খসড়া আইন অনুমোদন করে, যেখানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের প্রস্তাব রয়েছে এবং এই ফি ইরানের নিজস্ব মুদ্রায় পরিশোধ করতে হবে। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর ওপর পাল্টা বিধিনিষেধের কথাও বলা হয়েছে। পরিকল্পনায় ইরানের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে সতর্ক করেছেন, না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। রাশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে।

06 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালি স্থায়ীভাবে বদলে গেছে, নতুন ব্যবস্থা বাস্তবায়নে প্রস্তুত ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।