ইয়েমেনের হুথিরা যুদ্ধ অবসানের প্রাথমিক শর্ত হিসেবে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। গালফ নিউজ উদ্ধৃত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সৌদি বিমান হামলা ও অবরোধে হওয়া ক্ষতির জন্য তারা এই অর্থ চায়। একই সঙ্গে ইয়েমেনের শাসক হিসেবে আনসারুল্লাহকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
প্রতিবেদনে বলা হয়, আরামকো স্থাপনা, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরে চলাচলকারী ট্যাঙ্কারে হুথি হামলার পর রিয়াদ তাদের সঙ্গে যোগাযোগ করে। বাব আল-মান্দেব প্রণালির আশপাশে ভূখণ্ড দখলের ঘটনাও ওই যোগাযোগের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে।
হুথিদের ভাষ্য অনুযায়ী, সৌদি হামলা ও দীর্ঘস্থায়ী অবরোধের কারণে হওয়া ক্ষতির বিপরীতে ৫১ বিলিয়ন ডলারের অঙ্কটি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সমঝোতার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ কয়েক বিলিয়ন ডলারের মধ্যেই রয়েছে বলে জানানো হয়েছে।
যুদ্ধ অবসানে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার ও আনসারুল্লাহর স্বীকৃতি চেয়েছে হুথিরা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।