Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ভাদিতলা এলাকায় এ হামলায় ব্যবসায়ী আবদুর রশিদ সওদাগর ও তার দুই ছেলেকে অপহরণের চেষ্টা করা হয়। গ্রামবাসী বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত আব্দুল মজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঈদের আগে সৈয়দুল বশর নামের এক ব্যক্তি তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

29 Mar 26 1NOJOR.COM

উখিয়ায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলায় আহত ৫

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।