Web Analytics

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী সব ট্রাভেল এজেন্সিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়নের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়ে নবায়ন না করলে বিদ্যমান আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ নিয়ে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। বিবৃতিতে আরও বলা হয়, সময়মতো নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্টদের www.regtravelagency.gov.bd অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত নবায়নের আবেদন করতে আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে নির্ধারিত সময়ে নবায়ন না করলে ২০১৩ সালের আইনের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

31 Mar 26 1NOJOR.COM

১৫ দিনের মধ্যে ট্রাভেল এজেন্সির লাইসেন্স নবায়নের নির্দেশ, না মানলে আইনি ব্যবস্থা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।