Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান নির্দেশ দিয়েছেন, সিটি কর্পোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। তিনি বলেন, অতীতে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা যাচাই-বাছাই করে যথাযথ তদন্ত করা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বাড়াতে হবে। তিনি মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন এবং সতর্ক করেন যে সিটি কর্পোরেশনে কোনো অবৈধ কাজ চলবে না। কর্মকর্তাদের দায়িত্বে মনোযোগী ও সময়নিষ্ঠ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দক্ষিণখানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া এবং উত্তরখানে ডিএনসিসির অফিস স্থাপনের আহ্বান জানান।

26 Feb 26 1NOJOR.COM

ডিএনসিসি প্রশাসকের নির্দেশ, টেন্ডার সময়মতো শেষ ও মশা নিয়ন্ত্রণে জোর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।