রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে। সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সমবায় শুধু পণ্য উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম নয়। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা জড়িয়ে আছে।
তিনি বলেন, এসব সম্ভাবনা কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সংকট মোকাবিলা ও অর্থনীতির গতি বজায় রাখতে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সমবায় খাতে স্বচ্ছতা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।