যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল দেশটির অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচনে যে পক্ষই জিতুক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্বে থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন বলে মনে করছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বিবিসিকে এ কথা বলেন।
সূত্র অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কোর প্রত্যাশিত শর্তে কোনো চূড়ান্ত শান্তিচুক্তি এখনো নিশ্চিত করতে পারেননি ট্রাম্প। তবু ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ রাশিয়ার জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করা এবং রুশ ডিজেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্মতি রয়েছে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনায় তুলনামূলক বেশি সরব, আর পুতিনের সমালোচনায় সংযত ছিলেন।
কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রাশিয়ার নতুন উদ্বেগ। নেজাভিসিমায়া গেজেতার বিশ্লেষণে বলা হয়েছে, এমন হলে ডেমোক্র্যাটদের শুরু করা একাধিক তদন্তের মুখে পড়তে পারেন ট্রাম্প। এতে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এবং রাশিয়াসংক্রান্ত নীতিসহ পছন্দের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সীমাবদ্ধতা আসতে পারে। এর প্রভাব যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের অবস্থানে পড়তে পারে।
মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্পের রাশিয়াসংক্রান্ত নীতি বাস্তবায়নে বাধা আনতে পারে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।