Web Analytics

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে সহায়তা করে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

22 Jul 26 1NOJOR.COM

খানসামায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত তিনজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।