Web Analytics

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয় আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রাম থেকে হাতকড়া পরা অবস্থায় তাকে আটক করে থানায় নেওয়া হয়।

রেনু মিয়া ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে সোমবার দুপুরে একই এলাকার নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছিল পুলিশ। তবে সুযোগ নিয়ে তিনি পুলিশের নজর এড়িয়ে হাতকড়াসহ পালিয়ে যান।

তার পালিয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ তাকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করে। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করা হয়।

15 Sep 26 1NOJOR.COM

হাতকড়াসহ পালানোর প্রায় ১০ ঘণ্টা পর রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।