Web Analytics

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের বৈঠকের পর উপসাগরীয় মিত্রদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রাধিকার গুরুত্ব পেয়েছে। তবে বৈঠকে কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে দূতাবাস বলেছে, শক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র শান্তি বজায় রাখে। একই সঙ্গে তারা উপসাগরীয় অংশীদারদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

19 Nov 26 1NOJOR.COM

রিয়াদ বৈঠকের পর উপসাগরীয় অংশীদারদের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।