Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করেছেন যে, ভারতে ধর্মনিরপেক্ষতার মুখোশে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চলছে। শুক্রবার ঢাকার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির সশস্ত্র সন্ত্রাসীরা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মদদে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তিনি আরও বলেন, মুসলমানদের টার্গেট করে পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে।

ডা. ইরান বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে। অনুষ্ঠানটি দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।

সভায় ডা. ইরান মাওলানা মতীনের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন শোষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা।

15 May 26 1NOJOR.COM

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুললেন লেবার পার্টি চেয়ারম্যান ডা. ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।