বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) জনগণের কাছে দ্রুত ও সঠিকভাবে ভোটের ফলাফল পৌঁছে দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। জাতীয় সংসদ বা স্থানীয় নির্বাচন চলাকালীন সময়ে এই অ্যাপের মাধ্যমে ভোটাররা রিয়েল টাইমে ফলাফল দেখতে পারবেন এবং নির্বাচনি তথ্য সহজে জানতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে এবং গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
ভোটের ফলাফল দেখতে লগইন প্রয়োজন না হলেও, ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করলে ব্যক্তিগত ভোটার তথ্য, ভোটার স্ট্যাটাস এবং কেন্দ্র সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। অ্যাপের হোম স্ক্রিনে নির্বাচন ধরন ও এলাকা নির্বাচন করে নির্দিষ্ট কেন্দ্রের লাইভ আপডেট দেখা যাবে। ভোট গণনা শেষে ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে, যেখানে প্রার্থী বা দলের ভোটসংখ্যা ও শতাংশ দেখা যাবে।
অ্যাপটি গ্রাফ ও চার্টের মাধ্যমে ফলাফল প্রদর্শন করে, যাতে প্রার্থীদের অবস্থান ও ভোটের অগ্রগতি সহজে বোঝা যায়।
রিয়েল টাইম ভোটের ফল জানাতে ইসির স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ চালু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।