ফোর্বসের প্রকাশিত সর্বশেষ ধনী অ্যাথলেট তালিকায় টানা চতুর্থবার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলে গত এক বছরে আয় করেছেন ৩০০ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠ থেকে আয় ২২৫ মিলিয়ন ডলার এবং বাকি ৬৫ মিলিয়ন এসেছে বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ, যিনি লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। ২০২৫ সালে তার মোট আয় ছিল ১৭০ মিলিয়ন ডলার, যদিও পারফরম্যান্সের দিক থেকে বছরটি খুব সফল ছিল না। ইন্টার মায়ামির অধিনায়ক মেসি তৃতীয় স্থানে আছেন ১৪০ মিলিয়ন ডলার আয় নিয়ে, যার অর্ধেক এসেছে মাঠ থেকে এবং অর্ধেক মাঠের বাইরের আয় থেকে।
শীর্ষ দশে আরও রয়েছেন লেব্রন জেমস, শোহেই ওহতানি, স্টিফেন কারি, জন রাম, করিম বেনজেমা, কেভিন ডুরান্ট ও লুইস হ্যামিল্টন। তালিকাটি আবারও প্রমাণ করেছে রোনালদোর বৈশ্বিক জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্য এখনো অটুট।
ফোর্বসের ধনী অ্যাথলেট তালিকায় আবারও শীর্ষে রোনালদো, আয় ৩০০ মিলিয়ন ডলার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।