Web Analytics

লেবাননে ইসরাইলের হামলা বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। ইসরাইলি বাহিনী সীমান্তের কয়েকটি শহরে প্রবেশ করে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। বৈরুত থেকে এএফপি জানায়, ভোরে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার আগে ইসরাইলি সেনারা স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। ইসরাইলের উত্তর সীমান্তে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আশ্রয়ে যেতে বলা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সোমবার হিজবুল্লাহ ইসরাইলে পাল্টা হামলা চালায়। এতে লেবানন সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম বুধবার এক ভাষণে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং দাবি করেন, তারা তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি হামলা চালিয়েছেন।

লেবানন সরকারের তথ্যমতে, সোমবার থেকে অন্তত ৭২ জন নিহত ও ৪৩৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৮৩ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

05 Mar 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলের হামলা চতুর্থ দিনে, হিজবুল্লাহর পাল্টা হামলার অঙ্গীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।