Web Analytics

নীলফামারীর জলঢাকা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (মুকুল)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন-সম্পর্কিত জিআর ১২/২৪ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়। জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালের একটি হত্যা মামলাও বিচারাধীন রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বর্তমান গ্রেপ্তারটি কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার প্রেক্ষিতে করা হয়েছে।

21 Jun 26 1NOJOR.COM

নীলফামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।