Web Analytics

হরমুজ প্রণালি পার হওয়ার সময় ‘সানমার হ্যারাল্ড’ নামের একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে বলে ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত তেলবাহী জাহাজটিকে ইরানি রেভল্যুশনারি গার্ডের দুটি গানবোট থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে জাহাজ ও এর সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

এই হামলার পর সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসে। এর মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর ইরান হরমুজ প্রণালিতে নতুন করে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে ভারত সরকার তাৎক্ষণিকভাবে নয়া দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

19 Apr 26 1NOJOR.COM

হরমুজে ভারতীয় তেলবাহী জাহাজে ইরানি হামলা, ক্রুরা নিরাপদ, দিল্লির প্রতিবাদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।