রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লিতে মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভাঙার প্রতিবাদ জানিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ (জেআইএইচ)। সংগঠনটির অভিযোগ, উন্নয়ন ও নিরাপত্তার নামে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক উদ্দেশ্যে এসব উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেআইএইচের সহসভাপতি সালিম ইঞ্জিনিয়ার বলেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বেছে বেছে ভাঙা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, সরকার উন্নয়ন ও নিরাপত্তার অজুহাতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে এবং এসব অভিযান আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই পরিচালিত হচ্ছে।
জেআইএইচ জানায়, তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধী নয়, তবে প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে সম্পন্ন করা হচ্ছে। এতে বৈধ নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনটি দাবি করেছে, যেন কোনো যোগ্য ভোটারের নাম ভুল করে বাদ না যায় এবং কোনো সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা না হয়।
ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ভাঙা ও ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে জেআইএইচের প্রতিবাদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।