Web Analytics

ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া রাজধানীর আফতাবনগরে নতুন আউটলেট চালু করেছে। মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা।

মন্নুজান নার্গিস জানান, আফতাবনগর এলাকার গ্রাহকেরা দীর্ঘদিন ধরে একটি আউটলেটের দাবি জানিয়ে আসছিলেন। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই নতুন আউটলেট চালু করা হয়েছে, যা স্থানীয় গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। নতুন আউটলেটে পাওয়া যাবে ব্র্যান্ডটির সিগনেচার পণ্য যেমন ক্লাসিক ও কাস্টমাইজড কেক, ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং স্যাভরি আইটেম।

উদ্বোধন উপলক্ষে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আফতাবনগর আউটলেটে থাকছে ১০ শতাংশ সেভিংস অফার। গ্রাহকেরা সরাসরি আউটলেটে কেনাকাটার পাশাপাশি ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনেও অর্ডার করতে পারবেন।

18 Feb 26 1NOJOR.COM

ঢাকার আফতাবনগরে লা ডেলিশিয়ার নতুন বেকারি ও ক্যাফে আউটলেট উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।