Web Analytics

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি হাসপাতালে প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগ করে বিষধর সাপের কামড়ে আক্রান্ত রাহাত নামে আট বছরের এক শিশুর প্রাণ রক্ষা করা হয়েছে। রাহাত সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজ উদ্দিনের ছেলে। ২৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে সে সাপের কামড়ে আক্রান্ত হয়।

প্রথমে স্থানীয় কয়েকজন কবিরাজের কাছে নেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে রাত ১২টার দিকে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেডিকেল অফিসার ডা. রবিউল হোসেন নিলয় জানান, পরীক্ষায় ঘাড় ভেঙে পড়া, চোখের পাতা ঝুলে পড়া ও অচেতনতার মতো উপসর্গ পাওয়া যায়। ২০ মিনিট ক্লট অবজারভেশন টেস্টে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউএইচএফপিও ও আবাসিক মেডিকেল কর্মকর্তার পরামর্শে এবং শিশুটির বাবার সম্মতিতে অ্যান্টি স্নেক ভেনম দেওয়া হয়। বাবা ফিরোজ উদ্দিন বলেন, তার ছেলে এখন অনেকটাই সুস্থ। ইউএইচএফপিও ডা. মানসী রানী সরকার ঘটনাটিকে হাসপাতালের ইতিহাসে প্রথম বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে জরুরি সেবা আরও দক্ষতার সঙ্গে চালিয়ে যাওয়ার নির্দেশনার কথা জানান।

27 Jul 26 1NOJOR.COM

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে ৮ বছরের শিশুর প্রাণ রক্ষা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।