Web Analytics

আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস ২০২৬ বিশ্বকাপ অভিযানে লিওনেল মেসি ও জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করেছে একটি এয়ারবাস বিমান, যার নাম ‘নাম্বার টেন’। বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে এর শেষ মুহূর্তের সাজসজ্জা। নীল-সাদা রঙে মোড়ানো এই বিমানের লেজে আঁকা রয়েছে বিখ্যাত ১০ নম্বর, যা দিয়েগো ম্যারাডোনা ও মেসির প্রতীক হয়ে উঠেছে।

অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা জানিয়েছেন, বিমানের প্রতিটি অংশ তৈরি করা হয়েছে চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখে। বিমানের ইঞ্জিনে যুক্ত করা হয়েছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক ‘সি’ এবং আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীকী তিন তারা। এটি শুধু পরিবহন নয়, বরং জাতীয় গর্ব ও আবেগের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপে একই ধরনের বিমানে ভ্রমণ করেছিল আর্জেন্টিনা দল। এবারও সেই সৌভাগ্যের পুনরাবৃত্তি দেখতে চায় স্কালোনির শিষ্যরা, যারা নতুন বিশ্বকাপ মিশনে প্রস্তুতি নিচ্ছে।

24 May 26 1NOJOR.COM

২০২৬ বিশ্বকাপে মেসিদের সঙ্গী আর্জেন্টিনার বিশেষ বিমান ‘নাম্বার টেন’

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।