Web Analytics

ফিলিস্তিনের হেবরন শহরের রাজনৈতিক ও আইনগত মর্যাদা ক্ষুণ্ন করার ইসরাইলি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইসরাইলের অর্থমন্ত্রীর সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী হেবরন পৌরসভার কাছ থেকে ইব্রাহিমি মসজিদ, পুরোনো শহর ও আশপাশের এলাকার প্রশাসনিক ও পরিকল্পনা-সংক্রান্ত ক্ষমতা কেড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ওআইসি সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার পরিপন্থী।

ওআইসি জানায়, ১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, যার মধ্যে হেবরন ও এর পবিত্র স্থানগুলোও রয়েছে, সেসব এলাকার ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। সংস্থাটি জাতিসংঘ ও ইউনেস্কোর প্রস্তাবনার উল্লেখ করে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা হেবরন চুক্তি বাতিল ও নগর পরিকল্পনার কর্তৃত্ব ইসরাইলি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ওআইসি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, ইউনেস্কোর ‘বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্য’ তালিকাভুক্ত ইব্রাহিমি মসজিদ ও হেবরনের পুরোনো শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।

18 Jun 26 1NOJOR.COM

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়ার ইসরাইলি পদক্ষেপে ওআইসির সতর্কবার্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।