Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন যে স্বর্ণ ও হীরা শিল্পসহ সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো একই সুবিধা দেওয়া হবে। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত এনবিআরের পরামর্শ কমিটির ৪৬তম সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত সফল হলেও স্বর্ণ ও হীরা শিল্পের মতো অন্যান্য খাত পিছিয়ে রয়েছে। এখন থেকে যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাত প্রস্তাব দিলে তাদের গার্মেন্টস শিল্পের সমান সুবিধা দেওয়া হবে। তিনি জানান, চুরির ভয়ে ব্যবসা বন্ধ রাখা হবে না, বরং দুর্নীতি ও বন্দর ব্যয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি সংস্কারে বড় ও মানসম্মত বাজেট প্রণয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, রাজস্ব আদায় বাড়াতে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ও পূর্ণ ডিজিটাইজেশন প্রক্রিয়া চালু করা হবে, যা করদাতা ও কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমিয়ে দুর্নীতি হ্রাস করবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে কর জালের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে সহযোগিতার আহ্বান জানান তিনি।

30 Apr 26 1NOJOR.COM

স্বর্ণ ও হীরা রপ্তানি খাতে পোশাক শিল্পের মতো সুবিধা দেবে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।