Web Analytics

শনিবার রোম ও মিলানসহ ইতালির আটটি শহরে পরিকল্পিত বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। বাজেট বরাদ্দ কমানো এবং বাসাভাড়া ও জ্বালানির দামসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থী, ট্রাকচালক ও কৃষকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নতুন কর্মসূচির প্রস্তুতি চলছে।

রোম পুলিশ জানিয়েছে, বিক্ষোভ পর্যবেক্ষণে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হবে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আইন মেনে চলার শর্তে মত প্রকাশের অধিকার, এমনকি ভিন্নমত প্রকাশের অধিকারও পুরোপুরি সুরক্ষা দেওয়াই তাদের লক্ষ্য।

গত সপ্তাহান্তের বিক্ষোভের পর মিলানের কেন্দ্রীয় এলাকায় টহলের জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। মেয়র জুসেপ্পে সালা বলেছেন, শহর বন্ধ করার পরিকল্পনা নেই; শুধু নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। গত সপ্তাহে কয়েকটি অভিজাত ফ্যাশন দোকানে লুটপাটের পর কিছু দোকান বন্ধ ছিল এবং কিছু দোকান জানালার প্রদর্শনী সরিয়ে নেয়। ‘অক্টোবর ১৭ আন্দোলন’ শনিবার গ্রিনিচ মান সময় দুপুর ১টায় আট শহরে বিক্ষোভের ডাক দিয়েছে।

24 Oct 26 1NOJOR.COM

রোম ও মিলানসহ আট শহরের বিক্ষোভ ঘিরে ইতালিতে নিরাপত্তা জোরদার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।