Web Analytics

ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত আছেন। ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না বলে জানিয়েছে।

ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিনিধি অ্যালেন ফিশার জানান, ইসলামাবাদে আলোচনার সুযোগ তৈরি করতে জেডি ভ্যান্সকে আপাতত একপাশে রাখা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও তিনি মনে করেন বিষয়টি তেমন নয়। তিনি আরও বলেন, যদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়, তবে জেডি ভ্যান্স ও মার্কো রুবিওকে ইসলামাবাদে ডেকে পাঠানো হবে চুক্তি চূড়ান্ত করতে।

আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি কার্যক্রম, সমৃদ্ধ ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালিসহ কয়েকটি অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

25 Apr 26 1NOJOR.COM

ইরান আলোচনায় পাকিস্তানে মার্কিন দূতরা, চুক্তির সম্ভাবনা এলে যোগ দেবেন জেডি ভ্যান্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।