সিলেট মহানগর জামায়াত নেতারা জনপ্রিয় জেলা প্রশাসক (ডিসি) সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। সোমবার সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে এবং অনৈতিক কর্মকাণ্ডের পথ প্রশস্ত করতে জনবান্ধব ডিসিকে সরিয়ে দিয়েছে।
ফখরুল ইসলাম বলেন, ডিসি সরওয়ার মাদক নির্মূল, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা ও ফুটপাত শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে সিলেটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। শাহজালাল (র.)-এর মাজারে দানের তিনটি ডেগ সিলগালা করে সরকারি দানবাক্স স্থাপন করে স্বচ্ছতা আনায়নের উদ্যোগের পরই তাকে প্রত্যাহার করা হয় বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় সিলেটবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করছে।
জামায়াত নেতারা সতর্ক করেছেন, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে সৎ কর্মকর্তাদের নিরুৎসাহিত করবে এবং প্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
সিলেটে ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারে জামায়াতের প্রতিবাদ ও পুনর্বহালের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।