যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সাংবাদিক মার্ক হালপেরিনকে সোমবার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের নির্বাচনে জড়াতে চান না তিনি; বরং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান। চলতি মাসে ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ভ্যান্সের এই অবস্থান আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন জানানোর একদিন পর। ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর বিরোধিতাও করছেন না, সমর্থনও করছেন না এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দুই মেয়াদেই নেতানিয়াহু ও তার ডানপন্থি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধ চলাকালে ইসরাইলে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে চাপ বাড়িয়েছে। ভ্যান্স ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার পক্ষে হলেও, রিপাবলিকান পার্টির কিছু ইহুদি নেতা ইসরাইলের সঙ্গে জোটের প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে সংশয়ে রয়েছেন।
নেতানিয়াহুকে সমর্থন না দিয়ে মার্কিন মধ্যবর্তী নির্বাচনেই মনোযোগের কথা বললেন ভ্যান্স
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।