Web Analytics

বাংলাদেশের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু ও দুর্ঘটনা ঠেকাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ, দীর্ঘমেয়াদি চিকিৎসা, সামাজিক পুনর্বাসন, স্বাধীন তদন্ত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিক ও মানবাধিকারকর্মীরা। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সপ্রান ও অল ভিক্টিমস অ্যান্ড ভেটেরান্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি ওঠে। বৈঠকে দুই বছর আগে এস এন করপোরেশনের ইয়ার্ডে এমটি সুবর্ণ স্বরাজ্য জাহাজে ভয়াবহ বিস্ফোরণের প্রেক্ষাপট ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, শ্রমিক ও মালিকপক্ষের ক্ষমতার অসমতা, মামলা করতে অনীহা এবং আইনের দুর্বল প্রয়োগ ন্যায়বিচারের পথে বাধা। নিহত শ্রমিকদের স্বজনেরা বলেন, এককালীন অর্থ পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেনি। তাঁরা সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পরিবারের ব্যয়ের জন্য নিয়মিত সহায়তার পাশাপাশি বিচার ও জবাবদিহি দাবি করেন।

বিলস, ব্লাস্ট, ওএইচসিএইচআর, বেলা ও ইউএনডিপির প্রতিনিধিরা বিদ্যমান আইন ও প্রতিষ্ঠানের কার্যকর প্রয়োগ এবং সমন্বয়ের ওপর জোর দেন। তাঁরা শ্রমিকের আয়, বয়স, পারিবারিক নির্ভরশীলতা ও দীর্ঘমেয়াদি ক্ষতি বিবেচনায় ক্ষতিপূরণ, সহজলভ্য আইনি সহায়তা, দ্রুত প্রতিকার, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং মালিকানা ও সাপ্লাই চেইনের সব পক্ষের জবাবদিহির আহ্বান জানান।

07 Sep 26 1NOJOR.COM

জাহাজভাঙা শিল্পে দীর্ঘমেয়াদি সহায়তা, আইনি সংস্কার ও জবাবদিহির দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।