ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডে ওপেনএআইকে ফৌজদারি তদন্তের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত হিশাম আবুগারবিয়াহ হত্যার আগে চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ আছে। স্থানীয় সংবাদমাধ্যম টামপা বে ২৮ জানিয়েছে, চলমান তদন্তে ওপেনএআইয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার কয়েক দিন আগে হিশাম চ্যাটজিপিটিতে লাশ গুম ও অন্যান্য অপরাধসংক্রান্ত প্রশ্ন করেছিলেন। পরে তার ফোনের অবস্থান লিমনের লাশ উদ্ধারের স্থানে পাওয়া যায়। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস এই হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করছে এবং হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
এর আগে উথমিয়ার দাবি করেছিলেন, ২০২৫ সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক হামলার পরিকল্পনায়ও চ্যাটজিপিটি ব্যবহৃত হতে পারে, সেই তদন্তের সঙ্গে নতুন এই মামলাটি যুক্ত করা হয়েছে।
দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগে ফ্লোরিডায় ওপেনএআই তদন্তের মুখে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।