Web Analytics

নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ‘ছোট আকারের বিদ্রোহ’ শুরু করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতায় তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতা বেশি তীব্র ছিল; বিক্ষোভকারীরা পশ্চিমাঞ্চল ও ঢাকাকে সংযুক্তকারী প্রধান মহাসড়ক ৩৬ ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ সড়কটি খুলে দেয় এবং কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঢাকা তাঁকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা রায় প্রত্যাখ্যান ও বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

22 Nov 26 1NOJOR.COM

বাংলাদেশে শেখ হাসিনা সমর্থকদের সহিংসতায় চারজন নিহতের কথা জানিয়েছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।