Web Analytics

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব নিতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। লে. জেনারেল মিনহাজুল আলম আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সাইপ্রাসে দায়িত্ব গ্রহণ করবেন।

সাক্ষাতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম নিয়ে আলোচনা হয়। মিনহাজুল আলম বাংলাদেশের অষ্টম সেনা কর্মকর্তা হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব নিতে যাচ্ছেন। বর্তমানে পশ্চিম সাহারায় মেজর জেনারেল মো. ফখরুল আহসান একই পদে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের এই নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে উল্লেখ করা হয়েছে।

04 Jun 26 1NOJOR.COM

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে লে. জেনারেল মিনহাজুলের সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।