Web Analytics

খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। বুধবার, ৫ আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তাকে কারাগারে পাঠান। তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার একটি বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে। পরে ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার এজাহারে ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তা হবে।

মামলার সূত্র অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান করেন। তাদের বিরুদ্ধে সকাল থেকে সারাদিন মারাত্মক অস্ত্রসহ সেখানে অবস্থান এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে তার সমাবেশে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল।

06 Aug 26 1NOJOR.COM

খালেদা জিয়ার বাসার সামনে বাধা ও হত্যাচেষ্টা মামলায় জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।