Web Analytics

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও বনদস্যু নির্মূলে কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ৪৫ জন বনদস্যু আটক এবং ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারী দস্যুরা খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বিদেশি বন্দুক, দেশীয় একনলা বন্দুক, পাইপগানসহ শতাধিক কার্তুজ কোস্ট গার্ডের কাছে জমা দেন।

14 Jul 26 1NOJOR.COM

সুন্দরবনে ২৭ বনদস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ কোস্ট গার্ডের কাছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।