Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী পশ্চিম এশিয়ার যুদ্ধের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় পশ্চিমা মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে অন্যায় ও পক্ষপাতের অভিযোগ করেছেন। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিন ও গাজার নির্যাতিত ও বাস্তুচ্যুত মানুষকে সন্ত্রাসী এবং ইসরায়েলিদের গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষক হিসেবে তুলে ধরা হচ্ছে।

‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারে জাহানাবাদী বলেন, পশ্চিমা দেশ বা যুক্তরাষ্ট্রের যুদ্ধের একটি প্রধান দিক হলো গণমাধ্যম যুদ্ধ। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে স্বাধীন গণমাধ্যমকে কোনো পক্ষের হয়ে কাজ না করে সত্য, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন বা যুদ্ধ আইনের অধীনে হাসপাতাল, শিশু, বিদ্যালয়, নারী ও ঐতিহাসিক স্থাপনায় হামলা বৈধ কি না, তা গণমাধ্যমের প্রশ্ন হিসেবে আসা উচিত। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস। অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

29 Sep 26 1NOJOR.COM

জবির সেমিনারে পশ্চিমা গণমাধ্যমের যুদ্ধবিষয়ক বয়ানকে পক্ষপাতদুষ্ট বললেন ইরানি রাষ্ট্রদূত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।