ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের চংচিং শহরে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। প্রায় ৩০০ প্রতিনিধি বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম থেকে অংশ নিচ্ছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গণমাধ্যম উদ্যোগ প্রদর্শন করা হয়। তথ্যমন্ত্রী উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় ও যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সিএমজি সম্মেলনে প্রযুক্তিগত সহযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জোর দিলেন তথ্যমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।