Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শুক্রবার লালমনিরহাটে তিস্তা নদী পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

মন্ত্রী এ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের লক্ষ্যে সরকার কাজ করছে এবং প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত দিক নিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি আরও জানান, প্রয়োজনে সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সক্ষমতা রাখে।

স্থানীয় জনগণ সভায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং তিস্তা অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।

20 Jun 26 1NOJOR.COM

বিশেষজ্ঞ মতামতের পর তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে উপস্থাপন করা হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।