Web Analytics

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সৃজন দাস নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সৃজন দাসের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পশ্চিম ছাগলনাইয়ার প্রিতিলাল দাসের পুত্র সৃজন দাস পরে ফেসবুক লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন। তবে ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়। পরে স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাগলনাইয়া থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

20 Jun 26 1NOJOR.COM

ফেনীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম অবমাননার অভিযোগে যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।