Web Analytics

ভাষা ও কর্মদক্ষতার প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পথে কর্মী নিতে আগামী মাসে ঢাকায় বিশেষ আয়োজন করবে ইতালি দূতাবাস। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো এ পরিকল্পনার কথা জানান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইতালি সরকার।

আগ্রহী কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি শেখানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। রাষ্ট্রদূত দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্য সামনে রেখে কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। মাহ্‌দী আমিন উদ্যোগটি স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শিক্ষা নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

বৈঠকে পারস্পরিক সহযোগিতা, বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসার সংখ্যা বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার বিষয় আলোচনা হয়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি নাগরিক ইতালিতে স্থায়ীভাবে বসবাস করেন বলে বৈঠকে উল্লেখ করা হয়। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৈঠকে ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিও উপস্থিত ছিলেন।

14 Oct 26 1NOJOR.COM

দক্ষ বাংলাদেশি কর্মীকে বৈধ পথে নিতে ঢাকায় প্রশিক্ষণ আয়োজন করবে ইতালি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।