Web Analytics

পিরোজপুরে এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। তাদের আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে দলের কোনো ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখবে। তদন্তকাজে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

28 Oct 26 1NOJOR.COM

পিরোজপুরের দাফনঘিরে ঘটনা তদন্তে জামায়াতের দুই সদস্যের কমিটি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।