Web Analytics

পারস্য উপসাগরের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে ইরান। তেহরানের দাবি, হামলায় সেনাসদস্য ও বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি সোমবার মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এ বিষয়ে চিঠি পাঠান।

চিঠিতে দারজি বলেন, রোববার সন্ধ্যায় পারস্য উপসাগরের লারাক দ্বীপে মার্কিন বাহিনী হামলা চালায়। তিনি এ ঘটনাকে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ আখ্যা দেন এবং হামলার জন্য যুক্তরাষ্ট্র, হামলার নির্দেশদাতা ও তা বাস্তবায়নকারীদের দায়ী করেন।

দারজি বলেন, পুরো পরিস্থিতিতে ইরান সংযম দেখিয়েছে, তবে ভবিষ্যতে দেশটির ওপর আরও হামলা হলে ইরানি বাহিনী জবাব দিতে একটুও দ্বিধা করবে না। তিনি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের দাবি জানানোর আহ্বান এবং চিঠিটি পরিষদের সরকারি নথি হিসেবে প্রচারের অনুরোধও জানান তিনি।

01 Sep 26 1NOJOR.COM

লারাক দ্বীপে কথিত মার্কিন হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।